আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২২, ১৬:৫৯আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৭:২৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জন মারা গেছেন। এ সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৯৮ জন। গতকাল শনাক্ত ছিল ২ হাজার ২৮৫ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।

মঙ্গলবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজকের ৭ জন নিয়ে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৮১ জনের এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন।

এদিন সুস্থ হয়েছেন ৪৯৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৮৮২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৯৩২টি। এখন পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ৬ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৬ দশমিক ৭৪ শতাংশ নিয়ে এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনই পুরুষ। এরমধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন রয়েছেন। 

বিভাগ অনুযায়ী মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকার ৫ জন, রাজশাহীর একজন এবং ময়মনসিংহের একজন আছেন। 

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম