বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জুলাই ২০২২, ১১:১৩আপডেট : ১০ জুলাই ২০২২, ১১:১৩

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বঙ্গভবনে তার পরিবারের সদস্য এবং কয়েকজন কর্মকর্তাসহ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

বঙ্গভবনে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপ্রধান।

বিশ্বের অন্যান্য দেশের মতো দেশে হঠাৎ কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে রাষ্ট্রপতি রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী ঈদের নামাজে অংশ নেননি।

প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত দুই বছর ধরে শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই মারাত্মক ক্ষতি এবং সংক্রমণের সাথে দেশটি একটি গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছে। এ কারণে রাষ্ট্রীয় অনেক কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির।

ঈদের নামাজে রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণ তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রাণঘাতী কোভিড-১৬ এ যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং সারাদেশের পাশাপাশি বিশ্বজুড়ে করোনা রোগীদের দ্রুত আরোগ্য কামনা করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম রাতে শাহাদাত বরণ করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্য এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ ও দেশের স্বার্থে জীবন উৎসর্গকারী শহিদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে দোয়া করা হয়।

নামাজ শেষে রাষ্ট্রপতি ভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান রাষ্ট্রপতি হামিদ। কিন্তু দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিক বা অতিথিদের উপস্থিতিতে মুখরোচক খাবার পরিবেশনসহ কোনও আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো হয়নি।

সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম