২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, শনাক্ত ১০৫১

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুলাই ২০২২, ১৭:০৫আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৭:২৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছে ১ হাজার ৫১ জন। গতকাল শনাক্ত ছিল ১ হাজার ৩২৪ জন। ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০০ নমুনার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ।

শুক্রবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজকের দুজন দিয়ে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২২৫ জন এবং মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জন।

এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৯৫৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ১৩০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ১০০টি। এখন পর্যন্ত এক কোটি ৪৪ লাখ ৮৪ হাজার ৪৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১১ দশমিক ৫৫ শতাংশ নিয়ে এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯৬ দশমিক ৩২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। এরমধ্যে ৬১ থেকে ৭০ বছরের একজন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন। এদের একজন ঢাকায় ও আরেকজন খুলনায় মারা যান। 

 

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম