উপাত্ত নিয়ন্ত্রণ নয়, সুরক্ষার জন্য আইন: আনিসুল হক  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২২, ১৭:৪৬ আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৭:৪৬

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, উপাত্ত সুরক্ষা আইনটি উপাত্ত নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে না, বরং উপাত্ত সুরক্ষার জন্য করা হচ্ছে।

রবিবার (১৭ জুলাই) রাজধানীর রেডিসন হোটেলে উপাত্ত সুরক্ষা আইনের খসড়া প্রণয়নের বিষয়ে আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ সভার আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, ‘উপাত্ত সুরক্ষা আইন যাতে সর্বজনীন হয় এবং বাংলাদেশের জনগণ যাতে এই আইনের মাধ্যমে পরিবর্তিত পৃথিবীকে সঠিকভাবে মোকাবিলা করতে পারে, তার উপযোগী করে তোলার জন্য বিভিন্ন পরামর্শ সভা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এই আইন নিয়ে জুলাই-আগস্ট মাসে আরও ২-৩টি পরামর্শ সভা করা হবে এবং এসব পরামর্শ সভার মাধ্যমে উঠে আসা যুক্তিসঙ্গত সুপারিশগুলো গ্রহণ করে সবার জন্য মঙ্গলজনক এবং সবার কাছে গ্রহণযোগ্য আইন করা হবে।’

এই আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হবে কিনা, তা জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের সংবিধান প্রণয়নের সময় বঙ্গবন্ধু মতপ্রকাশের স্বাধীনতার ব্যাপারে যে সুরক্ষা ও নিশ্চয়তা দিয়ে গেছেন, সেখানে হাত দেওয়ার ক্ষমতা কারও নেই।’ বর্তমান সরকার যেহেতু আইনের শাসনে বিশ্বাস করে এবং জাতির পিতার নীতি অনুসরণ করে, সেজন্য আমরা সেখানে হাত দেবোই না, বলেন তিনি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক উপাত্ত সুরক্ষা আইনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের, প্রত্যেক প্রতিষ্ঠানের এবং রাষ্ট্রের তথ্যের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইসিটি বিভাগের সিনিয়র লেজিসলেটিভ এক্সপার্ট এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. শহিদুল হক, আইসিটি এক্সপার্ট তারিক এ বরকতুল্লাহ বক্তৃতা করেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সভায় মডারেটরের দায়িত্ব পালন করেন। সভায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন অংশীজন আইনটির বিভিন্ন ধারা ও উপধারার বিষয়ে মতামত তুলে ধরেন।

/বিআই/এপিএইচ/ 
সম্পর্কিত
আইনি সহায়তা দিয়ে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করতে হবে: আইনমন্ত্রী
৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার
সর্বশেষ খবর
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
দেশের প্রথম জলবায়ু জাদুঘর, যা প্রকৃতিকে জানার ব্যতিক্রমী ঠিকানা
দেশের প্রথম জলবায়ু জাদুঘর, যা প্রকৃতিকে জানার ব্যতিক্রমী ঠিকানা
টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৩
টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৩
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর