‘১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীসহ বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে ৭০০ জনকে গুম করা হয়েছে। বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুধীন্দ্রনাথ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ২০২৪ সালে ২০ দিনে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। তারা এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। এত মানুষের প্রাণহানি ও হতাহতের পরও যারা বাংলাদেশে হুমকি দিচ্ছেন ও আগুন জ্বালাচ্ছেন, তাদের এমন কর্মকাণ্ড নির্লজ্জতা ও বেহায়াপনার শামিল।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করার চেষ্টা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষের শান্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে তারা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকবেন।

তিনি বলেন, মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে পালিয়ে গেলে বিএনপির নেতাকর্মী, প্রশাসন ও বিরোধী দল তা চেয়ে চেয়ে দেখবে— এমনটি ভাবার কোনও কারণ নেই। বিএনপির নেতাকর্মীরা তাদের বাড়িঘর চেনেন, তাদেরও মোটরসাইকেল আছে। ১৭ বছর ক্ষমতায় থেকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই দিবাস্বপ্ন আর না দেখার আহ্বান জানান তিনি।

মাদক প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিএনপি, জামায়াত বা অন্য কোনও দলের নেতাকর্মীরা যেন মাদক কারবারি ও সেবনকারীদের পক্ষে তদবির না করেন।

ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি এস এম শামছুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসানসহ অন্যরা।

সূত্র: বাসস

/আরকে/
সম্পর্কিত
মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
ইসলামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্ত আটক
আওয়ামী লীগ নেতার ফোনকল ফাঁস, বললেন ‘গেরিলা বাহিনী গড়ে ১০ জনকে মেরে ফেলতে’
সর্বশেষ খবর
রিয়াদের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
রিয়াদের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আলামত পায়নি পুলিশ
থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আলামত পায়নি পুলিশ
ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের সংঘর্ষ
ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের সংঘর্ষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি