আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১০৭২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২২, ১৭:০৬আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৭:৪১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন এক হাজার ৭২ জন। গতকাল শনাক্ত ছিল ৯০০ জন। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৭৪ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৭৭ শতাংশ।

সোমবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই ৭ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৪১ জনের এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জন।

এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৯৯৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ২৬ হাজার ৯৫৭ জন।
 
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৯০২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৯৭৪টি। এখন পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ১০ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
 
অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ৯ দশমিক ৭৭ শতাংশসহ এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
 
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ এবং ৩ জন নারী।  এরমধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন,  ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন। 
 
বিভাগ ভিত্তিতে মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকার ২ জন, চট্টগ্রামের ২ জন, খুলনার ২ জন ও সিলেটের একজন রয়েছেন।
/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম