‘নির্বাচন এলেই একটি মহল নানান ধরনের অরাজকতা সৃষ্টি করে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২২, ১৪:০৫আপডেট : ২১ জুলাই ২০২২, ১৮:১০

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, নির্বাচন ঘনিয়ে এলেই একটি মহল নির্বাচনকে বানচাল করতে নানান ধরনের অরাজকতা সৃষ্টি করে। নড়াইলের  ঘটনা এরই বহিপ্রকাশ। ঘটনা ছোট নাকি বড় সেটি মুখ্য বিষয় নয়। ঘটনাটি ঘটলো কেন এটি হচ্ছে সরকারের মূল প্রশ্ন। আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি।

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বাড়াতে ধর্ম মন্ত্রণালয়ের ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে একটি চুক্তি সই অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার (২১ জুলাই) মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেন তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলেছি। ডিসি ও ইউএনও মাঠে কাজ করছেন। অনেককে গ্রেফতার করা হয়েছে। ফেসবুকে এটা কারা ছড়িয়েছে সেটা খুঁজে বের করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ধর্ম মন্ত্রণালয় জনগণের মাঝে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বাড়াতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আগামী একবছর প্রচারধর্মী এ কর্মসূচি বাস্তবায়ন হবে। মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় একটি মিডিয়া প্রতিষ্ঠান, একটি আইসিটি পরামর্শক প্রতিষ্ঠান এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। এ প্রকল্পে ২৫ কোটি টাকা ব্যয় হবে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে ধর্ম মন্ত্রণালয় একটি চুক্তি সই করেছে।

কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং মিডিয়া পরামর্শক প্রতিষ্ঠান ‘বাংলা ঢোল লিমিটেড’ এবং আইসিটি পরামর্শক প্রতিষ্ঠান রিভ সিস্টেম লিমিটেডেরে মধ্যে এই চুক্তি সই হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে ধর্মপ্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’  প্রকল্পের পরিচালক আবদুল্লা আল শাহিন, বাংলা ঢোল লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এনামুল হক এবং রিভ সিস্টেম লিমিটেডের যৌথ উদ্যোগ অংশীদার অ্যাডি সফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচলাক সাকিব রাব্বানী নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

/এসআই/এপিএইচ
সম্পর্কিত
যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মালয়েশিয়া থেকে উদ্ধার হলো ধর্মমন্ত্রীর আইফোন
প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম