দিনাজপুরের লোহার খনির সমীক্ষায় সোমবার চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ০০:২২আপডেট : ২৫ জুলাই ২০২২, ০০:২২

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পাওয়া যাওয়া লোহার খনির সম্ভাব্যতা যাচাইয়ে একটি পরামর্শক কোম্পানির সাথে চুক্তি করতে যাচ্ছে পেট্রোবাংলা।

সম্প্রতি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলাধীন আলিহাট এলাকায় বিপুল পরিমাণ লৌহ আকরিক সমৃদ্ধ শিলার সন্ধান পায় ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি)। প্রাথমিকভাবে লোহার মজুদের পরিমাণ প্রায় ৬২৫ মিলিয়ন টন বলে ধারণা করা হচ্ছে।

পেট্রোবাংলা জানায়, খনির প্রাথমিক সমীক্ষার জন্য সোমবার ২৫ জুলাই পেট্রোবাংলার বোর্ডরুমে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সঙ্গে পরামর্শক ফার্ম ডিএমটি কনসালটিং লিমিটেডের চুক্তি সই হবে।

ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি) জানায়,   এর আগে ২০১৩ সালের দিকে হাকিমপুরের মুর্শিদপুর গ্রামে অনুসন্ধান কার্যক্রম চালানো হয়। তারই ধারাবাহিকতায় আলিহাটে দ্বিতীয় দফায় অনুসন্ধান করে এই মজুদ পাওয়া গেছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, সম্প্রতি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় ৪২৬ থেকে ৫৪৮ মিটার গভীরতায় বিপুল পরিমাণ লৌহ আকরিক সমৃদ্ধ শিলার সন্ধান পাওয়া গেছে। শিলা স্তরগুলোর গড় পুরুত্ব ৬৮ মিটার। প্রাথমিকভাবে মজুদের পরিমাণ প্রায় ৬২৫ মিলিয়ন টন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক সমীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আলিহাট ইউনিয়নের ইশবপুর গ্রামে খনির সম্ভাব্যতা যাচাইয়ে গত ১৯ এপ্রিল দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ফিতা কেটে ড্রিলিং কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের (জিএসবি) ২২ সদস্যের একটি দল এই ড্রিলিং কার্যক্রম পরিচালনা করেন।

আরও পড়ুন: হিলিতে আবিষ্কারের পথে লোহার খনি!

/এসএনএস/জেজে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান