দেশের জনসংখ্যা কত জানা যাবে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২২, ২১:৪৫ আপডেট : ২৭ জুলাই ২০২২, ০০:০৪

দেশের জনসংখ্যা এখন কত তা জানা যাবে আজ বুধবার (২৭ জুলাই)। ‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত তথ্য সংগ্রহের কাজ শেষে আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ হবে।

দেশব্যাপী গত ১৫ মে থেকে এই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। ২৭ জুলাই এর প্রাথমিক তথ্য প্রকাশ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

এই উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা আছে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনশুমারির কাজ শুরু হয় গত ১৫ মে। সারা দেশে একযোগে ৩ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন গণনাকারী ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করেন।

প্রকল্প পরিচালক দিলদার হোসেন জানান, তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে। ডাটা এনক্রিপটেড থাকার কারণে কেউ এ তথ্য চুরি বা হ্যাক করতে পারবে না। শুমারিতে প্রতিটি খানার ধরন, পরিবারের সদস্যদের সংখ্যা, তাদের বয়স, কাজের ধরন, বৈবাহিক অবস্থা, ধর্ম, শিক্ষা, মোবাইল ব্যবহার এমন ৩৫টি প্রশ্ন করা হয়। প্রতি ১০ বছর পর পর দেশে আদমশুমারি হতো। এবার এই নাম পরিবর্তন করে জনশুমারি করা হয়েছে। 

/এসও/এফএ/এমওএফ/
সম্পর্কিত
কঠোর অভিবাসী নীতি জাপানের, সংকটে পড়বে কারা?
ঢাকার বাসযোগ্যতা হারাচ্ছে কেন
বিয়ে-সন্তান চান তরুণরা, পিছিয়ে দিচ্ছে আর্থিক অনিশ্চয়তা
সর্বশেষ খবর
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো