মুক্তিযোদ্ধাদের সন্তানদের খালেদার বাড়ি ঘেরাওয়ে পুলিশের বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৪

খালেদা জিয়া

পুলিশের বাধার মুখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করতে পারেননি মুক্তিযোদ্ধাদের সন্তানরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ৯টা থেকেই গুলশান ২ নম্বর চত্বরে জড়ো হতে থাকে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ এর শতাধিক নেতাকর্মী। মিছিল নিয়ে গুলশান ২ নম্বর এর ৮৬ নম্বর সড়কে খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করার আগেই পুলিশ তাদের আটকে দেয়।

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানাতে তার বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করতে এসেছিল ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ এর শতাধিক নেতাকর্মী।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক অতিরিক্ত উপ-কমিশনার বলেন, কূটনৈতিক পাড়ায় কোনও ধরনের সভা-সমাবেশ, মিছিল, ঘেরাও কর্মসূচি পালনে নিষেধাজ্ঞার রয়েছে। তাই তাদের সরে যেতে বলা হয়েছে।

এদিকে পুলিশের বাধায় গুলশান দুই নম্বর চত্বর থেকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নেতাকর্মীরা বনানী মাঠের দিকে এগিয়ে অবস্থান নিয়েছেন।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর অন্যতম সংগঠক মেহেদী হাসান বলেন, ‘পুলিশের বাধায় আমরা সরে এসেছি। পরবর্তী কর্মসূচির বিষয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে।’

/সিএ/এসটি/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম