কওমি বোর্ডগুলোর সঙ্গে সভা স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২২, ১২:৪১আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১২:৪৮

আগামী ১০ আগস্ট অনুষ্ঠেয় কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে পূর্ব নির্ধারিত সভাটি স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৮ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষে উপ সচিব মো. শামীম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এরআগে, ১০ আগস্ট অনুষ্ঠিতব্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশগ্রহণ করতে অপারগতা জানায় কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত কর্তৃপক্ষ আল হাইআতুল উলয়া লিল জামিআ’তিল কওমিয়া। 

শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অপারগতা জানিয়ে আসে একটি প্রতিনিধি দল। রবিবার (৭ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছিলেন বোর্ডের অফিস ব্যবস্থাপক অছিউর রহমান।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, আগামী বুধবার সকালে অনুষ্ঠেয় সভাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

আরও পড়ুন:

এক চিঠি নিয়ে কওমি ঘরানায় তোলপাড়, চলছে জরুরি বৈঠক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশ নিতে অপরাগতা জানাবে আল হাইআ’তুল উলইয়া 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ‘অপারগতা’ জানালো কওমি শিক্ষা বোর্ডগুলো 

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের জেল কোড যুগোপযোগী করতে আইসিআরসি’র সুপারিশ প্রেরণ 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি