‘প্রধানমন্ত্রী চান সবাই ভালো থাকুক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২২, ১৪:৩২আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৪:৩২

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের উদ্দেশ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘বঙ্গবন্ধুর মতো বঙ্গবন্ধুর মেয়েও দেশকে ভালোবাসেন। তিনি চান সবাই ভালো থাকুক। সবাই খুশি থাকবে। সবাই ভালোভাবে কাজ করবে। তাই তোমরা যখন ভালো কিছু করো, লেখাপড়া করো, ছবি আঁকো, নাচ পারো আমাদেরও তখন খুব ভালো লাগে।’

শনিবার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

দীপু মনি বলেন, ‘কামরুল হাসান, জয়নুল আবেদীনের মতো আমাদের দেশে অনেক ভালো ভালো শিল্পী হয়েছেন, তোমরাও এমন ভালো শিল্পী হবে নিশ্চয়ই।'

শিশুদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর জীবন নিয়ে জানবে। উনি আমাদের কত ভালোবেসেছেন। আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন। কত কষ্ট করেছেন, সেগুলো জানতে হবে।’

দেশ ও ভাষাকে ভালোবাসতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ বলছেন, একজন মানুষর তিন জন মা— যিনি জন্ম দিয়েছেন, মায়ের ভাষা, আর একটি মা আর আমাদের দেশ। আমরা যেমন নিজের মাকে ভালোবাসি তেমনই আমাদের ভাষা ও দেশকে ভালোবাসতে হবে। দেশের উপকার হয় এমন ছোট ছোট অনেক কাজ করতে হবে।’

চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আয়োজিত হয় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে।

/জেডএ/এফএ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম