জাবি শাখা ছাত্রদলের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সৈকত

জাবি প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৪৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৪৮

সোহেল রানাকে সভাপতি ও আবদুর রহিম সৈকতকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১ টায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ কমিটির অনুমোদন দেন।

সভাপতি সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৭ তম আবর্তন ও সাধারণ সম্পাদক আবদুর রহিম সৈকত একই বিভাগের ৩৮ তম আবর্তনের শিক্ষার্থী।

লোগো

 

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুরাদ হোসেন হীরা, সহ-সভাপতি আহসান হাবীব, শহিদুল ইসলাম তুষার, কাজী নজরুল ইসলাম দুর্জয়, নবিনুর রহমান নবীন, রাব্বি হাসান, ফয়সাল হোসেন, ইব্রাহিম খলিল বিপ্লব, শাহরিয়ার হক মজুমদার শিমুল, মিজানুর রহমান রনি।

যুগ্ম সম্পাদক  জহির উদ্দিন বাবর, ইসরাফিল চৌধুরী সোহেল, ওয়াসিম আহমেদ অনীক, মো. শামিম হোসেন, রাধেশ্যাম বিশ্বাস, শামছুল হক ও সাংগঠনিক সম্পাদক  আশরাফুল ইসলাম।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবদুর রহিম সৈকত বাংলা ট্রিবিউনকে বলেন,‘জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুণরুদ্ধারে চলমান লড়াই-সংগ্রামে দেশনেত্রী খালেদা জিয়ার সাংগঠনিক হাতকে শক্তিশালী করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে।’

এর আগে ২০১১ সালের ২১ এপ্রিল জাকিরুল ইসলামকে সভাপতি ও আবু সাঈদ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটি গঠনের পর বিশ্ববিদ্যালয়ে তেমন কোনও সাংগঠনিক কার্যক্রম দেখাতে পারেনি ছাত্রদল। জাতীয় রাজনীতিতে বিএনপির কোণঠাসা অবস্থা  ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাধিপত্য-নির্যাতনে পুরোটা সময় জুড়েই প্রাণহীন ছিল জাবি ছাত্রদলের রাজনীতি।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি