সুশীল বাবু মইনুল খুনিদের নিয়ে দল গঠন করে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২২, ২১:৪৬আপডেট : ১৬ আগস্ট ২০২২, ২২:০৮

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যারিস্টার মইনুল হোসেন অনেক কথা বলেন। আইনজীবী, সুধীসমাজ, সুশীল বাবু—তিনি কী করেছিলেন? ওই খুনি পাশা ও হুদাকে নিয়ে তিনি একটি রাজনৈতিক দল করেছিলেন—প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি (প্রগশ)। জেনারেল এরশাদ এসে ওই খুনি ফারুককে দিয়ে ফ্রিডম পার্টি গঠন করায়। খালেদা জিয়া তো আরও একধাপ ওপরে গিয়ে খুনি ফারুক, রশীদ ও হুদাকে নির্বাচনে প্রার্থী করে। ফারুককে জিতাতে পারেনি।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনে রশীদ ও হুদাকে নির্বাচিত ঘোষণা দিয়ে বিরোধী দলের নেতা বানায়। এরা কী করে অস্বীকার করবে যে এই হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত নয়।’

বঙ্গবন্ধুর হত্যার বিচারের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে সরকার গঠন করতে পেরেছিলাম বলেই অনেক বাধা পেরিয়ে ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করেছিলাম। খোঁজ নিয়ে দেখুন, কারা সেদিন ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিলের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কোন কোন আইনজীবী, সেটা খোঁজ করে দেখুন। আমরা খুনিদের বিচারের আওতায় আনি। যেদিন বিচারের রায় হবে, বিএনপি হরতাল ডেকেছিল খুনিদের বাঁচাতে। কিন্তু সাহসী বিচারক গোলাম রসুল সেদিন কোর্টে গিয়ে বিচারের রায় ঘোষণা করেন। খুনিদের ফাঁসির হুকুম দেন। ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় এসে আবার সব বিচার কাজ বন্ধ করে দেয়। বিচারপতিরা বিব্রতবোধ করেন। প্রধান বিচারপতি তোফাজ্জল সাহেবের রায়ে খুনিদের ফাঁসি হয়। সেই রায় আমরা কার্যকর করতে সক্ষম হয়েছি।’

খুনিদের আশ্রয়দাতারা মানবাধিকার প্রশ্নে আমাদের নিষেধাজ্ঞা দেয়

যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, আজকে যেসব দেশ মানবাধিকারের প্রশ্ন তুলে আমাদের ওপর স্যাংশন দেয়, তারা তো খুনিদের আশ্রয় দিয়ে রেখেছে। আমেরিকার সঙ্গে আমরা বারবার কথা বলেছি। কিন্তু এখনও তাকে দিচ্ছে না। তাকে তারা লালন-পালন করে রেখে দিচ্ছে। নূর কানাডায়। এদের থেকে আমাদের মানবাধিকারের ছবক নিতে হয়। তারা আমাদের মানবতার ছবক শেখায়, যারা আমার বাবা-মা-ভাই-নারী-শিশুদের হত্যা করেছে, তাদের রক্ষা করে। রশীদ লিবিয়ায় পড়ে থাকে। মাঝে মধ্যে পাকিস্তানে যায়। ডালিম পাকিস্তানের লাহোরে আছে, এটুকু জানি। কিন্তু খুব বেশি খবর পাওয়া যাচ্ছে না। মোসলেম উদ্দীন ইন্ডিয়ার আসামের কোনও অঞ্চলে ছিল, বহু চেষ্টা করেছি, খুঁজে পাওয়া যায়নি। এরা নামটাম পাল্টে রয়ে গেছে। এই কয়েকজনকে আমরা আনতে পারিনি এখনও। তবু চেষ্টা করে যাচ্ছি। বাকি সব খুনিকে একে একে আমরা নিয়ে এসেছি। যে কয়জনকে আমরা পেয়েছি, রায় কার্যকর করেছি।’

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী