ইস্তানবুলে বঙ্গবন্ধুর কীর্তিকে বড় পরিসরে পরিচিত করার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২২, ০০:০৩আপডেট : ২০ আগস্ট ২০২২, ০২:১০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবন-সংগ্রাম ও কীর্তিকে তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তানবুলে আরও বড় পরিসরে পরিচিত করিয়ে দেওয়ার জন্য শহরের মেয়র ইক্রেম ইমামওলুর সহযোগিতা চেয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মাদ নূরে-আলম।

কনস্যুলেট অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার (১৮ আগস্ট) নূরে-আলম ইস্তানবুলের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে উভয়ে বাংলাদেশ-তুরস্কর মধ্যকার বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।

ঢাকা সিটি করপোরেশন ও ইস্তানবুল মেট্রোপলিটন মিউন্যাসিপালিটির মধ্যে নাগরিক সেবা, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও সৌন্দর্য-বর্ধনসহ বিভিন্ন বিষয়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধির প্রস্তাব দেন মেয়র ইক্রেম ইমামওলু।

তিনি কনসাল জেনারেলের মাধ্যমে ঢাকার মেয়রদের ইস্তানবুল সফরের আমন্ত্রণ জানান। কনসাল জেনারেল নূরে-আলমও ইমামওলুকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের নিমন্ত্রণ জানান।

ইক্রেম ইমামওলু বলেন, দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃপ্রতীম ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

তিনি ইস্তানবুলে থাকা প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানে বাংলাদেশ কনস্যুলেটের কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
ইস্তাম্বুলে ‘মক্কা চুক্তি’র প্রথম বৈঠকে বসছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব
উত্তর সাইপ্রাসে ২৭০ জন যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৭
বড় সংঘাতের দিকে কি এগোচ্ছেন এরদোয়ান ও নেতানিয়াহু
সর্বশেষ খবর
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক