মানিকের কাছ থেকে সব ফাইল ফেরত চান প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪২

প্রধান বিচারপতি এসকে সিনহা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে থাকা অনিষ্পত্তিকৃত রায়ের সব ফাইল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসে শিগগিরই ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি।
নিজের ঘোষণা দেওয়া রায় ও আদেশগুলো গ্রহণ করা হচ্ছে না বলে বিচারপতি মানিকের করা অভিযোগ নাকচ করে দিয়ে তিনি এ আহ্বান জানান।
রবিবার বিচারপতি মানিকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিকেলে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল আবু সৈয়দ দিলজার হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি আশা করেন, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মিডিয়াতে মামলার রায় ও আদেশ সংক্রান্ত কোনরূপ বক্তব্য না দিয়ে তার কাছে যতগুলো অনিষ্পিত্তিকৃত রায়ের ফাইল আছে, তা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসে শিগগিরই ফেরত দেবেন, যাতে বিচারপ্রার্থীদের আর ভোগান্তি না হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারকাজ চলার সময় কোর্ট প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী একটি সংবাদ সম্মেলন করেন, যা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রধান বিচারপতির নজরে আসে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ধরনের সংবাদ সম্মেলন নজিরবিহীন। প্রধান বিচারপতি আশা করেন, বর্তমান ও ভবিষ্যতে মাননীয় বিচারপতিরা কোর্টের পবিত্রতা বজায় রাখার স্বার্থে এমন কাজ থেকে বিরত থাকবেন।

এর আগে সকালে আপিল বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক অবসরের পর তার লেখা পূর্ণাঙ্গ রায় ও আদেশ গ্রহণ করতে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। রবিবার দেওয়া এ চিঠিতে বিচারপতি মানিক বলেন, ‘আমার প্রিজাইডিং জজ, মাননীয় বিচারপতি জনাব মো. আবদুল ওয়াহ্হাব মিয়াকে আমার লেখা সমাপ্ত হওয়া রায় ও আদেশগুলো গ্রহণ করার অনুরোধ করলে তিনি অপারগতা প্রকাশ করে বলেন, মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির লিখিত রায় ও আদেশ গ্রহণ করা যাচ্ছে না।’

/ইউআই/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি