হজ গাইডদের প্রশিক্ষণের সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ আগস্ট ২০২২, ২০:১৬আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২০:১৬

হজে গাইড হিসেবে সৌদি পাঠানোর আগে তাদের হজবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার (২৯ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম ও রত্না আহমেদ অংশ নেন।

বৈঠকে সদ্য সমাপ্ত হজ ২০২২ এ গৃহীত ও সম্পাদিত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সুষ্ঠুভাবে হজ কার্যক্রম সম্পন্ন করায় প্রধানমন্ত্রীকে কমিটির পক্ষ হতে ধন্যবাদ জানানো হয়।

এছাড়া বৈঠকে হজ গাইড হিসেবে পাঠানো মোট সংখ্যার বড় একটি অংশ সৌদি আরবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া এবং হজ গাইড হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সৌদি আরব পাঠানোর আগে তাদের হজ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য কমিটি সুপারিশ করে। এছাড়াও আগামী হজ ব্যবস্থাপনার বিষয়ে সাংসদীয় কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক