গুম তদন্তে স্বাধীন মেকানিজম প্রতিষ্ঠার প্রস্তাব যুক্তিসঙ্গত নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২২, ১৯:৪২আপডেট : ৩০ আগস্ট ২০২২, ২২:০২

গুম বিষয়ে তদন্তের জন্য স্বাধীন বিশেষায়িত মেকানিজম প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মিশেল বাচেলেট। সম্প্রতি ঢাকা সফরের সময়ে তিনি এই প্রস্তাব দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রস্তুতির কথাও সরকারকে জানান। কিন্তু বিভাগীয় তদন্ত গ্রহণযোগ্য নয়, এটি যুক্তিসঙ্গত নয় বলে মনে করে সরকার।

মঙ্গলবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাচেলেটের ঢাকা ত্যাগের ১২ দিন পর তার সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘যদি বিভাগগুলোর মধ্যে মেকানিজম না-ই থাকতো, তাহলে র‌্যাবের চার শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কেন গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত এক হাজারের বেশি পুলিশ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই বিভাগের অন্য কাউকে দিয়ে তদন্ত করাটা গ্রহণযোগ্য হবে না, এটির কোনও যুক্তি আমি দেখি না।’

তিনি বলেন, ‘এর বাইরে যদি যান, আপনি কি ভাবছেন সুশীল সমাজকে দিয়ে তদন্ত করাবো? তাহলে তো তারা বলবে যে শাহরিয়ার আলমের নেতৃত্বে ওই খুনগুলো হয়েছে। তারা এ ধরনের রিপোর্ট লিখতে প্রস্তুত আছে।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম