‘শিশু অধিকার নিয়ে কাজ করতে সংসদীয় ককাস গঠন করেছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৯

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যাসহ নানা কারণে ক্ষতিগ্রস্ত শিশুদের সুরক্ষা ও জরুরি প্রয়োজনগুলো মেটাতে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ দক্ষতার সঙ্গে কাজ করছে। শিশুদের বিভিন্ন অধিকার নিয়ে কাজ করার জন্য সংসদ সদস্যদের নিয়ে শিশু অধিকার সংসদীয় ককাস গঠন করা হয়েছে, যা এ সংক্রান্ত বিষয়ে দক্ষতার সঙ্গে কাজ করছে। শিশুদের জন্য সরকার শিশু বাজেট বরাদ্দ করেছে। বিভিন্ন মন্ত্রণালয়ে শিশুদের জন্য বরাদ্দকৃত বাজেট শিশুদের কল্যাণে ব্যয় করা হচ্ছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সংসদ ভবনের কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েটের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাতকালে তারা জলবায়ু পরিবর্তনজনিত কারণে শিশুদের ওপর প্রভাব, মাতৃস্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশু সুরক্ষাসহ তাদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত আন্তরিক।’ সংসদ সদস্যদের উপস্থিতিতে শিশুদের নিয়ে ‘চাইল্ড পার্লামেন্ট সেশন’ ও উন্মুক্ত আলোচনা আয়োজনের মাধ্যমে ফলপ্রসূ ধারণা পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে শেলডন ইয়েট বলেন, ‘শিশু অধিকার সুরক্ষা, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নারী সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়নসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রা দৃশ্যমান। বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিশু সুরক্ষাসহ নানা বিষয়ে ইউনিসেফ কাজ করছে।’

 

 

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
সাবেক স্পিকার শিরীন শারমিন জামিনে মুক্ত
ড. শিরীন শারমিনের গ্রেফতার ও পরবর্তী ঘটনায় আসকের উদ্বেগ
শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন বিচারক
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের