সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ করেই ছাত্ররাজনীতি বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:১১

দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দিচ্ছে ছাত্রলীগ। সে বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপত্তি আছে। এ প্রসঙ্গে সাংবাদিকরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সব সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের। সেক্ষেত্রে ছাত্ররাজনীতি করতে দেওয়া না দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এসব কথা বলেন।

এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে এক সভা শেষে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘রাজনীতি করাটা মানুষের মৌলিক অধিকারের একটি। কোনও শিক্ষা প্রতিষ্ঠান তারা কী নিয়ম করলেন এবং সেখানে কোনও একটি রাজনৈতিক দল তাদের সঙ্গে কী ব্যবস্থা হলো সেটা সেই রাজনৈতিক দল ও সেই প্রতিষ্ঠানের বিষয়। সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ঠিক করে না। আমরা হস্তক্ষেপও করি না। তবে অনেকেই অনেক কথা বলবেন। অনেক মত আছে। কেউ বলেন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ করা উচিত, কেউ বলে থাকা উচিত।’

আরও পড়ুন- 

কেউ বলেন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ হোক, কেউ বলেন থাকুক: শিক্ষামন্ত্রী

ছাত্ররাজনীতি নিয়ে একের পর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি: বিস্মিত শিক্ষার্থী ও অভিভাবকরা

/এসআই/এনএআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক