ভারত সফর সম্পন্ন, দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৭

রাজস্থানে খাজা গরিবে নেওয়াজ দরগা শরিফ (আজমিরে সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দরগা) জিয়ারত ও প্রার্থনার মাধ্যমে চার দিনব্যাপী ভারত সফর সমাপ্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজই তিনি দেশের উদ্দেশে রওনা হচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) খাজা গরিবে নেওয়াজ দরগা শরিফে নফল নামাজ ও মোনাজাতের মাধ্যমে দেশ, জনগণ ও মুসলিম উম্মাহর উন্নতি, সমৃদ্ধ ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি ফাতিহা পাঠ, মোনাজাত ও আজমির শরিফ প্রদক্ষিণ করেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার দরগা জিয়ারত ও সেখানে প্রার্থনার মাধ্যমে প্রধানমন্ত্রী তার ভারত সফর শুরু করেন। তিনি সেখানে প্রার্থনাও করেন। আজমির শরিফে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

গত সোমবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছেন। সেখানে শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। ভারত সফরের প্রথম দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শংকর মৌর্য্য হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্যুইটের সম্মেলন কক্ষে তার সাথে দেখা করেন।

৬ সেপ্টেম্বর দ্বিতীয় দিনের সফরে শেখ হাসিনা হায়দারাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেন। নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান এবং তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। দ্বিপাক্ষিক বৈঠকের পর অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারসহ নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

দুই প্রধানমন্ত্রী দু’দেশের যৌথ উদ্যোগের বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন। এরমধ্যে খুলনার রামপালে ১৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র রয়েছে।

পরে যৌথ বিবৃতিতে বাংলাদেশি পণ্য তৃতীয় কোনও দেশে রফতানির জন্য ফ্রি ট্রানজিটের প্রস্তাব দেয় ভারত। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মানে ভারতের প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেন।

তিনি ওই দিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপ-রাষ্ট্রপতি জাগদীপ ধনখারের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন এবং রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান।

৭ সেপ্টেম্বর ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী জি কিষান রেড্ডি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অফিসারদের বংশধরদের ‘মুজিব বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে ভাষণ দেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

নিজামুদ্দিনের দরগা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সীমান্তে কাঁটাতার নির্মাণে কাজ করবে বাংলাদেশ-ভারত

আরও গতি আসবে ভারত-বাংলাদেশ সুদৃঢ় সম্পর্কে

দিল্লি সফরে সাড়া ফেললো শেখ হাসিনার ‘জামদানি কূটনীতি’

বাংলাদেশ-ভারত সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের ঊর্ধ্বে: প্রধানমন্ত্রী

ঢাকা চায় তিস্তা চুক্তি, দিল্লির দাবি ফেনী নদীর পানি

ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী

বাংলাদেশে বিদ্যুৎ রফতানি করতে চান ভারতীয় ধনকুবের আদানি

এই সম্মান পেয়েছেন খুব কম রাষ্ট্রনেতাই

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম