সমবেদনা জানিয়ে লিজ ট্রাসকে প্রধানমন্ত্রীর চিঠি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৪১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৩

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যুক্তরাজ্যের সমকক্ষ লিজ ট্রাসকে সমবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, 'রানি এলিজাবেথের আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি গভীর শোক। যুক্তরাজ্যের জনগণকে আপনার মাধ্যমে জানাচ্ছি আন্তরিক সমবেদনা। শোকে মুহ্যমান রাজপরিবারের সদস্যদের এবং যুক্তরাজ্যের শোকাহত জনগণের পাশে থেকে রানির বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করছি।’

শুক্রবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

'রানি শুধু কমনওয়েলথভুক্ত দেশগুলোর আড়াই বিলিয়ন জনগণের স্তম্ভ এবং শক্তিই ছিলেন না বরং তিনি করুণা, মর্যাদা, প্রজ্ঞা এবং সেবার প্রতীকও ছিলেন' বলে চিঠিতে উল্লেখ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, রানি আমাদের নাগরিকদের জন্য অনুপ্রেরণা, সাহস এবং শক্তির এক অসাধারণ উৎস হয়ে থাকবেন। আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে সবচেয়ে আবেগপূর্ণ বার্তাটি পাঠিয়েছিলেন তিনি। সেখানে রানি লিখেছিলেন, 'আমরা বন্ধুত্ব এবং স্নেহের বন্ধন ভাগ করে নেই, যা আমাদের অংশীদারিত্বের ভিত্তি হিসাবে রয়ে গেছে এবং পঞ্চাশ বছর আগের মতো আজও গুরুত্বপূর্ণ।'

রানি এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশের মানুষ এবং আমি ব্যক্তিগতভাবে শুধু একজন বিশ্বস্ত বন্ধুকেই হারালাম না, একজন প্রকৃত অভিভাবকও হারালাম বলে চিঠিতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন