নেপালের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৮

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে নেপালের সঙ্গে সহযোগিতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশে নেপালের নবনিযুক্ত রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ড. মোমেন আশাবাদ ব্যক্ত করেন যে, ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বিভিন্ন সেক্টরে চলমান সহযোগিতা সম্প্রসারিত এবং এখানে নেপালের নতুন রাষ্ট্রদূতের এই মেয়াদেও তা অনুসরণ করা হবে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য, বিদ্যুৎ, সংযোগ, শিক্ষা, পর্যটন এবং মানুষে মানুষে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা রয়েছে।

ভান্ডারি উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং নেপালি পণ্যের ওপর শুল্ক শিথিল করতে বাংলাদেশের সমর্থন চেয়েছেন।

তিনি নিয়মিত আলাপ-আলোচনার ওপর জোর দেন এবং বাংলাদেশ ও নেপালের মধ্যে শিগগিরই পরবর্তী ফরেন অফিস কনসালটেশন (এফওসি) ধরে রাখার ওপর জোর দেন।

ভান্ডারি ৩১ আগস্ট বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের