জি-২০ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:০৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৬

আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত। ২০২৩ সালে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে বাংলাদেশকে প্রতিবেশী দেশের অংশীদারিত্বের কারণে আমন্ত্রণ জানানো হচ্ছে। ঢাকায় নিয়োজিত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামী এই তথ্য জানিয়েছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ওল্ড ইন্ডিয়া হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিদায়ী এ রাষ্ট্রদূত বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে অতিথি করা হচ্ছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে জি-২০ সম্মেলন হতে যাচ্ছে। সেই সম্মেলনে বাংলাদেশ অতিথি দেশ হিসেবে অংশ নেবে। যা অনেক ক্ষেত্রে বিভিন্ন বিষয় সম্পর্কে আরও ইতিবাচক হিসেবে কাজ করবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। অনেক বিষয় সম্পর্কে সমঝোতা হয়েছে। আঞ্চলিক, অর্থনৈতিক, সড়ক ও রেলের ক্ষেত্রে উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশের পাশে থাকবে ভারত। দীর্ঘ ১২ বছর পর যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে কুশিয়ারা এবং গঙ্গার পানির বিষয়ক সমঝোতা স্মারক সই হয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে দুই দেশের মানুষ সুফল পাবে বলেও আশা করেন বিক্রম কুমার দ্বোরাইস্বামী।

/আরটি/এফএস/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী