যুক্তরাজ্য আ. লীগের সভায় আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৬

আজ শনিবার ( ১৭ সেপ্টেম্বর ) দুপুরে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর ২টায়(বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) সভা শুরু হবে।

লন্ডনের চেশার স্ট্রিটের অট্রিয়াম ভেন্যুতে এ সভা অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ শনিবার সকালে বাংলা ট্রিবিউনকে জানান, প্রধানমন্ত্রী এখান থেকে যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানেও তার অনেকগুলো নীতি-নির্ধারণী পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে। এ কারণেই তিনি যাতে করোনামুক্ত থাকতে পারেন, সেজন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের আজকের সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন শেখ হাসিনা। আসনগুলো এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যাতে নেত্রী সবাইকে দেখতে পারেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী জানান, লন্ডনে বাঙালি কমিউনিটির বিশিষ্টজন, দলীয় নেতাকর্মীসহ ৭০০ জন আজকের সভায় অংশ নেবেন।

প্রবাসী কমিউনিটি ও দলের নেতাকর্মীদের প্রতি নেত্রী আজ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে আমাদের আশা- যুক্ত করেন আহাদ চৌধুরী।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লন্ডনে এসে পৌঁছেছেন। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে তিনি এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সরকারি সফরে রয়েছেন।

আজ যুক্তরাজ্যের বিরোধী দলীয় লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী ১৮ সেপ্টেম্বর বাকিংহাম প্যালেসে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে যুক্তরাজ্যের রাজার আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেবেন।

১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিন সন্ধ্যায়, বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রী লন্ডন ত্যাগ করবেন।

আরও পড়ুন- 

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আ.লীগ

প্রধানমন্ত্রীর অপেক্ষায় যুক্তরাজ্য আ.লীগের নেতাকর্মীরা

রানির স্মৃতি উজ্জ্বল রাখতে কমনওয়েলথের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

 

 

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম