যুক্তরাজ্য আ. লীগের সঙ্গে প্রধানমন্ত্রীর সভা বাতিল

লন্ডন প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:২২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:২২

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) লন্ডনের স্থানীয় সময় দুপুর ২টায় যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সভায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার। তবে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের প্রক্রিয়া যেখানে চলছে, এর মধ্যে বড় পরিসরে দলীয় সভা করাটা দলীয় সভাপতি সমীচীন মনে করেননি। এ কারণেই সভা বাতিল করা হয়েছে বলে স্থানীয় নেতারা নিশ্চিত করেছেন।

দুপুর ২টায় সভা শুরুর কথা থাকলেও সকাল সাড়ে ১০টায় সভা বাতিলের খবর জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। লন্ডনের চেশার স্ট্রিটের অট্রিয়াম ভেন্যুতে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকালে সাজিদুর রহমান ফারুক এ প্রতিবেদককে টেক্সট ম্যাসেজ পাঠিয়ে সভাটি বাতিলের খবর জানান।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ শনিবার সকাল ৯টার দিকে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে দুপুরের সভায় সাংবাদিকদের যোগ দেওয়ার আহ্বান জানান। সকাল সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদককে ফোন করে তিনি জানান, আজকের সভাটি হচ্ছে না। এ জন্য তিনি ক্ষমাপ্রার্থী।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী দুপুর ১১টার দিকে বাংলা ট্রিবিউনকে জানান, স্থানীয় বাঙালি কমিউনিটির বিশিষ্টজন, দলীয় নেতাকর্মীসহ প্রায় ৭০০ জনের আজকের সভায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু রানি দ্বিতীয় এলিজাবেথের ফিউনারেলের মাঝখানে বড় পরিসরে দলীয় সভা করা দলীয় সভানেত্রী সমীচীন মনে করেননি বলেই সভা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লন্ডনে এসে পৌঁছেছেন। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে তিনি এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সরকারি সফরে রয়েছেন। ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিন সন্ধ্যায়, বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রী লন্ডন ত্যাগ করবেন।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম