ইভিএম কিনতে ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩১

নতুন করে ২ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সোমবার (১৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের বৈঠকে এই প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয়। সরকারের অনুমোদনের জন্য এই প্রকল্প এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।

দুপুরে কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প প্রস্তাব কমিশন অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় প্রায় দুই লাখ ইভিএম কেনা হবে। এছাড়া ইভিএম সংরক্ষণ, জনবল তৈরি ও প্রশিক্ষণের জন্য এখানে ব্যয় রাখা হয়েছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনূর্ধ্ব ১৫০টি আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বর্তমান ইসির হাতে থাকা ইভিএম দিয়ে ৭৬ থেকে ৮০টি আসনে ভোট করার সক্ষমতা রয়েছে। দেড় শতাধিক আসনে ইভিএমে ভোট করার জন্য অতিরিক্ত ২ লাখ ইভিএম কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইভিএম কেনার প্রকল্পের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান কমিশনের হাতে যে ইভিএম আছে তা দিয়ে সর্বোচ্চ ৭০ থেকে ৭৫টি আসনে ভোট করার সুযোগ রয়েছে। ১৫০টি আসনে ইভিএমে ভোট করতে হলে আমাদের আরও ইভিএমের প্রয়োজন হবে। এ বিষয়ে একটি প্রকল্প তৈরি করার জন্য ইসি সচিবালয়কে বলা হয়েছিল। তারা এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করে গত সভায় তুলেছিল। কিন্তু সেই সভায় তাদের তথ্যগত কিছু ঘাটতি ছিল। আমাদের কিছু প্রশ্ন ছিল। আমরা ওই প্রশ্নগুলোর জবাব চেয়ে আবার প্রস্তাবনা তোলার জন্য বলেছিলাম। সেই আলোকে তারা আজ এটি তুলেছে। প্রস্তাবনাটি আমাদের কাছে যথাযথ মনে হয়েছে। আমরা প্রকল্পটির পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য পরিকল্পনামন্ত্রী বরাবর পাঠানোর জন্য অনুমোদন দিয়েছি। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর আগে জনবল কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এ সংক্রান্ত একটি বৈঠক প্রয়োজন হবে বলেও জানান ইসি আলমগীর হোসেন।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি