লোক দেখানো আন্দোলনের প্রতিযোগিতা করছে বিএনপি: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:২১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৪

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, লোকজনকে দেখানোর জন্য আন্দোলনের প্রতিযোগিতায় নেমেছে বিএনপি। তারা প্রতিদিন উসকানিমূলক কথাবার্তা,  স্লোগান ও কর্মসূচি দিচ্ছে। রাস্তাঘাট অবরোধ-আটকে মানুষের চলাফেরায় ভোগান্তি সৃষ্টি করছে। তারা অহেতুক পুলিশের ওপর আক্রমণ করে। তিনি বলেন, ‘প্রতিদিন আন্দোলন কর্মসূচি দেওয়ার মতো কোনও কারণ নেই। সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। সেটিই সরকার করছে।’

সোমবার (১৯ সেপ্টেম্বর) ময়মনসিংহ টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘বিদ্যমান শস্যবিন্যাসে তেল ফসলের অন্তর্ভুক্তি এবং ধানের অধিক ফলনশীল জাতগুলোর উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিএনপি আন্দোলনে কোনও দিন সফল হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘২০১৪ সালে বিএনপি একটানা তিন মাস আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, গাড়ি ভাঙচুর, মানুষকে পুড়িয়ে মারাসহ তাণ্ডব চালিয়েছিল। তখনও তারা সফল হয়নি। খালেদা জিয়া লজ্জাবনত মাথায় মুখে কালিমা মেখে ঘরে ফিরে গিয়েছিলেন। তিন মাসেও সফল হয়নি। আর এখন উসকানিমূলক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের মাধ্যমে তাণ্ডব সৃষ্টি করে সফল হতে পারবে না। তাদের জনগণ প্রতিহত করবে।’

আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথের মানুষ, তাদের রাজপথের আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘আমরাও রাজপথের মানুষ। আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মীই রাজপথে আন্দোলন করেছেন, জেল খেটেছেন, মামলা-মোকদ্দমা মোকাবিলা করেছেন। আগামী দিনেও যেকোনও পরিস্থিতি মোকাবিলা করবেন।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম