এইচএসসি পরীক্ষা শুরু ৩ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৫

ফাইল ছবি উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ সূচি প্রকাশ করেছে।
দেশের মোট ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত কয়েক বছর ধরে এপ্রিলের এক তারিখ থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এবার ৩ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে।
সূচি অনুযায়ী, ৩ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২০ জুনের মধ্যে।
অন্যদিকে শুধু মাদরাসা বোর্ডের প্রকাশিত রুটিনের কিছুটা সংশোধন আসতে পারে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের (মাউশি) পরীক্ষা নিয়ন্ত্রক ড. শ্রীকান্ত কুমার চন্দ।
তিনি মঙ্গলবার বিকেলে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের বোর্ডে সময়সূচি প্রকাশ করা হয়েছে। কিন্তু শুধু মাদরাসা বোর্ডের রুটিনে কিছুটা পরিবর্তন আসবে। আজই সংশোধন করে আবার প্রকাশ করা হবে।’

/আরএআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে