দুর্গাপূজা নিরাপদে উদযাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২২, ১৪:৫৫আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৪:৫৫

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, এ দেশ আমাদের সবার। আমরা কোনও সম্প্রদায়কে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে ভাবি না। সবাই এদেশের নাগরিক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সব সম্প্রদায়ের মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই সব সম্প্রদায়ের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর।

শনিবার (১ অক্টোবর) সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে অসহায় ও হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদযাপনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা বিধানে পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, ধর্ম যার, উৎসব সবার। আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতাকে অন্যতম মূলনীতি হিসেবে সন্নিবেশিত করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, একটি গোষ্ঠী দেশে সাম্প্রদায়িক হানাহানি উসকে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ হতে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের সভাপতি সুব্রত পালের সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি জয়ন্ত কুমার দেব,  সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের সাধারণ সম্পাদক পরিণীতা সরকার,  সিদ্ধেশ্বরী সার্বজনীন কালী মন্দিরের সেবায়েত শেখর গোস্বামী প্রমুখ।

অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

/সিএ/এফএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম