সীমান্তে ৫৮৮ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার হয়েছে সেপ্টেম্বরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২২, ১৪:৪০আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৪:৪০

গত মাসে (সেপ্টেম্বরে) দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৮৮ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া তিনটি পিস্তল, একটি রিভলবার, সাতটি গান, ১৬ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। রবিবার (২ অক্টোবর) বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৩ জন চোরাচালানীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৬ জন বাংলাদেশি নাগরিক ও চার জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।   

তিনি আরও বলেন, বিজিবি’র অভিযানে সেপ্টেম্বর মাসে ১২১ কোটি ৫ লাখ টাকারও চোরাই ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে আট লাখ ৩১ হাজার ৫৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, তিন কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৯ হাজার ৭৯৭ বোতল ফেনসিডিল, ১৫ হাজার ২০২ বোতল বিদেশি মদ, ৭৯৫ লিটার বাংলা মদ, দুই হাজার ৬৮০ ক্যান বিয়ার, দুই হাজার ২০৬ কেজি গাঁজা, দুই হাজার কেজি ১৬ গ্রাম হেরোইন, ২১ হাজার ৯৮টি ইনজেকশন, ছয় হাজার ৬২০টি ইস্কাফ সিরাপ, ৭৫৫ বোতল এমকেডিল/কফিডিল, দুই লাখ ৮৫ হাজার ২৬৭টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৯ লাখ ৬১ হাজার ৫২৪টি বিভিন্ন প্রকার ওষুধ এবং ৯৭ হাজার ৩৫০টি অন্যান্য ট্যাবলেট।

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩১ কেজি ৮৫১ গ্রাম স্বর্ণ, আট কেজি ৪০০ গ্রাম রূপা, এক লাখ ৮৩ হাজার ৪৭০টি কসমেটিক সামগ্রী, এক হাজার ৬৩টি ইমিটেশন গহনা, ১৯ হাজার ৯৫৬টি শাড়ি, দুই হাজার ৯৩০টি থ্রিপিস/শার্টপিস/ চাদর/ কম্বল, দুই হাজার ১০৫টি তৈরি পোশাক, দুই হাজার ৩৪৭ ঘনফুট কাঠ, চার হাজার ৫০২ কেজি চা পাতা, ৪০ হাজার ৮৫০ কেজি কয়লা, ৪৯১ কেজি কিটনাশক, পাঁচটি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১০টি পিকআপ, ২৪টি সিএনজি/ইজিবাইক এবং ৫৬টি মোটরসাইকেল।

 

/আরটি/এফএস/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান