গোলমাল বাধলে ঘর স্ত্রীর নামে যাবে, স্বামীর নামে না: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২২, ২১:০২আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২১:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি ঘর করে দিচ্ছি।... এই যে বিনা পয়সায় এত ঘর করে দিচ্ছি, এটা পৃথিবীর কোথাও আছে? কেউ দিয়েছে? একদম দুই শতক জমি। স্বামী-স্ত্রী উভয়ের নামে দেওয়া হচ্ছে। তবে গোলমাল যদি বাধে তাহলে স্ত্রীর নামে যাবে, স্বামীর নামে যাবে না। নতুন বাড়িতে নতুন বউ আনবে, তা হবে না। এটা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, আমি কাউকে কষ্ট দিতে চাই না।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, যাদের কিছুই ছিল না তারা ঘর করার পর তাদের বাড়িতে, সব বাড়িতেই কিন্তু কিছু জায়গা দেওয়া আছে। সেই জায়গায় তারা তরিতরকারি, ফলমূল, শাকসবজি করছে। গরু-ছাগল-ভেড়া পালছে। এই যে উৎপাদন, এটা তো আগে ছিল না। সেটি হচ্ছে। এই উৎপাদন তো আমাদের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে যুক্ত হচ্ছে।

তিনি জানান, আরও ঘর তৈরি হচ্ছে। এরপর আর কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না। আমাদের দলের নেতাকর্মীরা আছেন, তাদেরও বলবো, আমাকে জানান, একজন গৃহহীন ভূমিহীন মানুষ থাকলে তাকে ঘর করে দেবো। একটা পরিবার ভূমিহীন এটা আমাকে জানাবেন। আমি বিনা পয়সায় ঘর করে দেবো। সব কিন্তু বিনা পয়সায় দিচ্ছি।

/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম