বিদ্বেষ বৈরিতা বাংলাদেশ-ভারত সম্পর্ককে পিছিয়ে দিয়েছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২২, ২১:৫৯আপডেট : ১১ অক্টোবর ২০২২, ২১:৫৯

বিদ্বেষ বৈরিতা বাংলাদেশ ভারত সম্পর্ককে পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে ১০০ যুব প্রতিনিধি দলের ভারত ভ্রমণের ‘ফ্ল্যাগ অফ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী  বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কে কোনও দেয়াল নেই। দুদেশের প্রধানদের মধ্যে সম্পর্ক উন্নয়নে ধারাবাহিকতায় অনেক সমস্যা সমাধান হয়েছে। সব অমীমাংসিত সমস্যাও সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।

বিদ্বেষ বৈরিতা বাংলাদেশ-ভারত সম্পর্ককে পিছিয়ে দিয়েছে: ওবায়দুল কাদের

এ সময় যুব প্রতিনিধি দলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা আগামী ১ সপ্তাহ ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন। ভারতীয় হাইকমিশন ট্যালেন্ট হান্টিং প্রোগ্রামের মাধ্যমে ব্রিলিয়ান্টদের খুঁজে বের করেছে। সামনে আপনারা আছেন। ভারত ঘুরে এসে সেখানকার অভিজ্ঞতা বাংলাদেশে ছড়িয়ে দিতে কাজ করবেন।

ডেলিগেটদের দলটি বুধবার (১২ অক্টোবর) ভারতে ৮ দিনের সফরে যাবে। এই সপ্তাহব্যাপী সফরে তারা ভারতের সরকার, শিক্ষা, ব্যবসা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানের সঙ্গে দেখা করবেন। ডেলিগেটরা ভারতের গুরুত্ববাহী ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলোও পরিদর্শন করবেন। এই সফরটিকে বিশেষভাবে সাজানো হয়েছে, যাতে করে ডেলিগেটরা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম