‘এনআইডি সরকারের হাতে গেলে গণ্ডগোলের শঙ্কা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২২, ১৬:১৪আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৬:১৪

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশন থেকে সরকারের হাতে গেলে গণ্ডগোলের আশঙ্কার কথা জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকার হঠাৎ এনআইডিটা কেন নিতে চায়? এর কোনও বোধগম্য উত্তর নেই। আল্টিমেটলি এটা নিয়ে একটি গণ্ডগোল হবে।

বুধবার (১৯ অক্টোবর) নির্বাচন ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভা থেকে বেরিয়ে সাংবাদিকেদের কাছে প্রতিক্রিয়া জানানোর সময় এ কথা বলেন সাখাওয়াত হোসেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে মতবিনিময়ে সাবেক নির্বাচন কমিশনারা অংশ নেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, এনআইডি সরকার কেন নিতে চাচ্ছে সেটা পরিষ্কার নয়। এতগুলো বছরে একটি সিস্টেম ডেভেলপমেন্ট করেছে। এটা যদি আলাদা হয় ভবিষ্যতে ভোটার তালিকা নিয়ে কথা উঠবে। প্রশ্ন আসবে কোনটি ঠিক? ভোটার তালিকা ঠিক না এনআইডি ঠিক? আপনি এনআইডির নাম পরিবর্তন করলেন, বয়স পরিবর্তন করলেন, তখন ভোটার লিস্টের কী হবে? আল্টিমেটলি এটা নিয়ে একটি গণ্ডগোল হবে।

এনআইডি ও ভোটার তালিকা আলাদা রয়েছে বিশ্বের এমন একাধিক দেশের সঙ্গে তার কথা হয়েছে উল্লেখ করে সাবেক এই কমিশনার বলেন, যেসব দেশে এটা আলাদা আছে সেখানে ভোটার লিস্ট নিয়ে গণ্ডগোল হচ্ছে। ইসিকে বলেছি এই জায়গাটাতে সরকারকে বোঝাতে হবে। আল্টিমেটলি সরকার চাইলে- লেট দেম... তারা চাইলে আলাদা করে করতে পারে। ‘আমাদের করণীয় কী আছে’ এমনটি না বলে সরকারকে বোঝাতে হবে। সরকারকে বোঝালেও তো বোঝে। এই সরকারের সময়ও তো আমার ভোটার লিস্ট তৈরি করেছিলাম। এর মাধ্যমে নির্বাচন হয়েছে। এখন তারা হঠাৎ এনআইডিটা কেন নিতে চায়? এর কোনও বোধগম্য উত্তর নেই।

উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো এক চিঠিতে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাহী বিভাগের দায়িত্বে থাকা সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের কথা বলা হয়। এর প্রেক্ষাপটে কয়েক দফা চিঠি চালাচালির পর ওই বছরের ২০ জুন সরকার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম আইনানুগভাবে নির্বাচন কমিশন থেকে সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বলে ইসিকে চূড়ান্তভাবে জানিয়ে দেয়। তবে শুরু থেকেই নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা এর বিরোধিতা করে আসছিলেন। এরই মধ্যে গত ১০ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২২’-এর খসড়ায় নীতিগত অনুমোদন হয়েছে। আইনটি সংসদে পাসের পর শেষ হবে সব প্রক্রিয়া। 

আরও পড়ুন-

এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে: ইসি অখুশি নয়, কর্মকর্তারা ক্ষুব্ধ

এনআইডি’র সব কাজ যাচ্ছে স্বরাষ্ট্রে, খসড়া অনুমোদন

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম