‘অবৈধ অভিবাসন দেশের ক্ষতি করে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২২, ১৮:৪৮আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৮:৫৩

অবৈধ অভিবাসীকে আইনগতভাবে দায়বদ্ধতার আওতায় আনা উচিত বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অবৈধ অভিবাসীরা নিজের ক্ষতির পাশাপাশি দেশেরও ক্ষতি করে থাকে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আয়োজিত এক কর্মশালায় পররাষ্ট্র সচিব এ কথা বলেন।

তিনি বলেন, অবৈধ অভিবাসন তিনভাবে ক্ষতি করে। প্রথমত তারা ঝুঁকিপূর্ণ যাত্রার মাধ্যমে নিজেদেরকে বিপদের মধ্যে ফেলে। দ্বিতীয়ত, প্রচুর টাকা খরচ করার কারণে তাদের পরিবার অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত হয়, এবং তৃতীয়ত, তাদের কারণে দেশের ভাবমূর্তির ক্ষতি হয়।

বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে ও দেশটির অনেক আকাঙ্ক্ষা আছে এবং স্বল্প কয়েকজন ব্যক্তির জন্য দেশের ভাবমূর্তি নষ্ট হবে, এটি মেনে নেওয়া যায় না বলে তিনি জানান।

তিনি বলেন, আমাদের বন্ধ করার প্রচেষ্টা স্বত্বেও আন্তঃদেশীয় চক্রের মাধ্যমে মানবপাচার হচ্ছে। এটি বন্ধের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ এবং আইনগত ব্যবস্থা সবদেশে নেওয়া দরকার।

এক্ষেত্রে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং অভিবাসনপ্রত্যাশীরা এ বিষয়ে জানাতে পারে বলে তিনি মন্তব্য করেন।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বৈঠকে যা আলোচনা হলো
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম