নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা

‘আ.লীগের প্রার্থীদের ভোটে জয়ী হয়ে আসতে হবে’

মাহফুজ সাদি
২৯ অক্টোবর ২০২২, ০২:১৭আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০২:৩২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে বিএনপির বিভিন্ন ‘অপকর্ম’ প্রচার এবং আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড জনগণকে জানানোর নির্দেশনাও রয়েছে। আগামী নির্বাচনে নৌকার প্রার্থী বাছাই করতে জরিপের ওপর নির্ভর করা হবে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, প্রার্থীদের ভোটে জয়ী হয়ে আসতে হবে।   

শুক্রবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহী কমিটির সভায় এসব নির্দেশনা দেন তিনি। আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনসহ বেশকিছু এজেন্ডা নিয়ে হওয়া সভায় সভাপতিত্ব করেন দলটির প্রধান শেখ হাসিনা।

সভা সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি ও অনিয়মের বিষয়গুলো দেশবাসীর সামনে তুলে ধরতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিশেষ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় (২০১৩-২০১৫ সাল) সারা দেশে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ, মানুষ হত্যা ও নৈরাজ্যের ঘটনাগুলো সামনে আনার নির্দেশ দেন তিনি। এ সময় সরকার প্রধান শেখ হাসিনা জানান, অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াওয়ের মতো অপকর্মে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলবে, ব্যবস্থা নেওয়া হবে। তাদের ধ্বংসাত্মক সকল অপকর্ম জাতির সামনে তুলে ধরতে হবে।

আরও পড়ুন: সন্ত্রাসীদের ছাড় নেই, আসামিদের ধরতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে তাতে সরকার বাধা দিবে না উল্লেখ করে তিনি বলেন, তারা সহিংস কর্মসূচিতে গেলে শক্ত পদক্ষেপ নেবে সরকার। তাদের রাজনৈতিকভাবেও মোকাবিলা করা হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা রাজাকার ছিলেন মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, দেশ স্বাধীন হওয়ার পরও তিন মাস ভারতে পালিয়ে ছিলেন মির্জা ফখরুলের বাবা। তিনি কেন পালিয়ে ছিলেন, তারা যে রাজাকার, স্বাধীনতাবিরোধী সেটি দেশের মানুষকে জানাতে হবে।

বৈঠকে উপস্থিত অন্তত তিন জন নেতা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ের উন্নয়ন কর্মকাণ্ড জেলা ও আসন ভিত্তিক লিফলেট আকারে প্রচার এবং এমপি-নেতাদের বক্তব্যে তুলেধরার নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা। একইসঙ্গে সরকারের তৈরি প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করতে স্থানীয় সংসদ সদস্যদের এবং সেখান থেকে মানুষ সেবা পাচ্ছেন কিনা, তার খোঁজ নিতে স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়া সম্ভাবয় খাদ্য সংকট মোকাবিলায় কৃষি উৎপাদন বাড়াতে সংশ্লিষ্টদের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা সক্রিয় হওয়ার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা।

বিজয়ের মাস ডিসেম্বরে জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত বিজয় র‌্যালি আয়োজন করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এই মাসে মুক্তিযোদ্ধা নিয়ে সমাবেশ করতে বলেছেন তিনি। শেখ হাসিনা বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবে আওয়ামী লীগ। যারা আলোচনায় বসতে চান, তাদের সঙ্গে বসবেন তিনি। ১৪ দলীয় জোটকে আরও সক্রিয় করা ছাড়াও সমমনা দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।

 নৌকার সংসদ সদস্যদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘কোনও প্রার্থীকে জয়ী করার দায়িত্ব নেওয়া হবে না। তাদের ভোটে জয়ী হয়ে আসতে হবে। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের নির্বাচন বুঝতে হবে। বিভিন্নভাবে জরিপ করা হচ্ছে, ফল অনুযায়ী আগামী নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণ করা হবে। কার্যনির্বাহী কমিটির সভার বার্তাগুলো সংসদ সদস্যদের কাছে পৌঁছে দিতে শিগগিরই সংসদীয় দলের সভা আহ্বান করা হবে বলে জানান তিনি।’

সভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে ১১টি উপকমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে মোহাম্মদ নাসিম মারা যাওয়ায় অভ্যর্থনা উপকমিটির দায়িত্ব পেয়েছেন শেখ ফজলুল করিম সেলিম। অন্য উপকমিটিগুলোর মধ্যে অনেকগুলোর নেতৃত্বে আছেন গেলোবারের দায়িত্বপ্রাপ্তরা। বাকি কমিটিগুলো ওবায়দুল কাদের গঠন করে দেবেন। এ জন্য শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।

 

/টিটি/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি