তিনটি পুরস্কার ঘোষণা করলো বাংলা একাডেমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২২, ১৪:১৪আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৪:১৯

বাংলা একাডেমি পরিচালিত তিনটি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম বার্ষিক সভায় এ তিনটি পুরস্কার আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে। বুধবার (২ নভেম্বর) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২২

সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২২-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট গবেষক ড. রাজিয়া সুলতানা। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

ড. রাজিয়া সুলতানা ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি 'মধ্যযুগের কবি আবদুল হাকিমের জীবন ও কর্ম' বিষয়ে গবেষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক রাজিয়া সুলতানা বাংলাদেশের নারীদের মধ্যে প্রাচীন ও মধ্যযুগের পাণ্ডুলিপি ও সাহিত্য বিষয়ে পথিকৃৎ গবেষক। তার রচিত ও সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য নওয়াজিশ খান বিরচিত ‘গুলে বকাওলী কাব্য’ (সম্পাদনা), ‘আবদুল হাকিম: কবি ও কাব্য’,  ‘আবদুল হাকিম রচনাবলি’ (সম্পাদনা),  ‘কথাশিল্পী নজরুল’, ‘নজরুল অন্বেষা’, ‘সাহিত্য বীক্ষণ’, ‘প্রাচীন ও মধ্যযুগের বাংলাভাষার অভিধান’ প্রথম ও দ্বিতীয় খণ্ড (যুগ্মসম্পাদনা),  ‘আলাওল রচনাবলি’ (যুগ্মসম্পাদনা)। তিনটি পুরস্কারের ঘোষণা দিয়ে বাংলা একাডেমির বিজ্ঞপ্তি

সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২২

সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২২-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট গবেষক ড. ইসরাইল খান। এ পুরস্কারের অর্থমূল্য হাজার টাকা।

ড. ইসরাইল খান ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি ও সমাজের অগ্রগতিতে সাময়িকপত্রের ভূমিকা (১৯৪৭-৭১) বিষয়ে গবেষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে মুসলিম সম্পাদিত ও প্রকাশিত সমায়িকপত্র বিষয়েও গবেষণা করেছেন। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ড. ইসরাইল খানের উল্লেখযোগ্য গ্রন্থ– ‘সাময়িকপত্র ও সমাজগঠন: বাংলাদেশের পরিস্থিতি’, ‘বাংলাদেশের রাজনীতি ও ভাষা পরিস্থিতি’, ‘মোহাম্মদ লুৎফর রহমান: জীবন ও চিন্তাধারা’, ‘পূর্ববাংলার সাময়িকপত্র’,  ‘বাংলা সাময়িকপত্র: পাকিস্তানপর্ব’, ‘পূর্ববাংলার সাময়িকপত্র: প্রগতিশীল ধারা’,  ‘অদ্বৈত মল্লবর্মণ: জীবন ও কর্ম’ ।

কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২২

কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২২-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট ছড়াকার সিরাজুল ফরিদ। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

সিরাজুল ফরিদ ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের ছড়ায় প্রতিবাদী ধারা সংযোজনে তার ভূমিকা অবিস্মরণীয়। দেশচেতনা, সমাজসাম্য ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রস্ফুটিত হয়েছে তার ছড়ায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর প্রতিকূল পরিস্থিতিতে সিরাজুল ফরিদ এবং তার সহযোদ্ধারা ‘এ লাশ আমরা রাখবো কোথায়’ শিরোনামে বঙ্গবন্ধুকে নিবেদিত একটি সাহসী সংকলন প্রকাশ করেন। আশির দশকে সামরিক শাসনের কবলে ছিন্নভিন্ন বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সিরাজুল ফরিদ ছড়াযুদ্ধ চালিয়ে গেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ–  ‘ছড়ায় ছড়ায় ছবি’, ‘শিশুদের পড়া আধুনিক ছড়া’, ‘বুকের ভেতরে আগুন’, ‘আম কাঁঠালের ছায়া’, ‘মেঘের ঠোঁটে রঙ লেগেছে’, ‘ছড়িয়ে দে আলোর ছটা’,  ‘দুখু মিয়ার গল্প’।

 

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
ষাটের দশকের ‘অসাধারণ সময়কে’ ধরতে পেরেছিলেন বদরুদ্দীন উমর: মোহাম্মদ আজম
শেষ শুক্রবারে প্রাণবন্ত বইমেলা: সন্ধ্যায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ভোগান্তি 
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম