তথ্য সচিব হিসেবে যোগ দিলেন হুমায়ুন কবীর খোন্দকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২২, ২১:০৪আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২১:০৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন হুমায়ুন কবীর খোন্দকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী বৃহস্পতিবার (৩ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি। মন্ত্রণালয়ে উপস্থিত হলে মন্ত্রণালয় ও অধিদফতরগুলোর কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে দিনের কাজ শুরু করেন নতুন তথ্য সচিব। তথ্য সচিব হুমায়ুন কবীর খোন্দকারকে শুভেচ্ছা জানান কর্মকর্তারা

বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা মো. হুমায়ুন কবীর খোন্দকার ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। সহকারী কমিশনার, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এবং বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে কাজ করেছেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব এবং নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। হুমায়ুন কবীর ২০১৪ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদক এবং ২০১৬ সালে জনপ্রশাসন পদকে ভূষিত হন।

/এসআই/এফএস/
সম্পর্কিত
ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী 
দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউনের ভূমিকা উল্লেখযোগ্য: তথ্যমন্ত্রী
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসাংবাদিকদের ‘অ্যাক্রেডিটেশন কার্ড’ নবায়ন নিয়ে অনিশ্চয়তা কাটবে কবে
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী