মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে ঢাবিতে প্রদর্শনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৩

  প্রতিবাদী ব্যঙ্গচিত্র প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর ওপর দিয়ে প্রস্তাবিত মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে ব্যঙ্গচিত্র (কার্টুন) প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার সকালে ১১টা থেকে ঢাবি চারুকলা অনুষদ সংলগ্ন রাস্তায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চারুকলা অনুষদের শিক্ষার্থীদের আঁকা ব্যঙ্গচিত্র (কার্টুন)প্রদর্শনীতে স্থান পায়। পুরো রাস্তা তারা পেইন্টিং করেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ‘রুট বদলাও’ আন্দোলনের শিক্ষার্থীরা। বক্তারা বলেন,বিকল্প রুট তৈরির সুযোগ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে মেট্রোরেলের রুট নেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক।
সমাবেশে বক্তব্য রাখেন জাহিদুল হক সবুজ, মাহফুজুর রহমান রাহাত প্রমুখ।

এনএস/এমএসএম+

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান