সঠিক নিয়মে ছাদকৃষি করলে পুরস্কারের ঘোষণা ডিএনসিসি মেয়রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ নভেম্বর ২০২২, ০২:৫৮আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০২:৫৮

সঠিক নিয়মে ছাদকৃষি করলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন, 'ছাদবাগান ও ছাদকৃষি হতে পারে নিরাপদ খাদ্যের উৎস। ছাদকৃষির ক্ষেত্রে অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে। সঠিক নিয়মে, নিরাপদে এটি করতে হবে। ডিএনসিসির ওয়ার্ড থেকে যারা সবচেয়ে বেশি নিরাপদ খাদ্য ও নিরাপদ ছাদকৃষি করতে পারবেন তাদের পুরস্কার দেওয়া হবে। আমরা চাই ঢাকা শহরকে অক্সিজেনের হাব করতে।'

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশান নগর ভবনে ‘নিরাপদ ছাদকৃষি’ বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন মেয়র মো. আতিকুল ইসলাম। সেখানেই পুরস্কারের ঘোষণা দেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, 'ছাদবাগানের মাধ্যমে অক্সিজেনের সংস্থান হবে। পরিবেশ রক্ষায় এটি ভূমিকা রাখবে। ঢাকা শহরের গাছপালা কেটে শুধু ভবন নির্মাণ করা হচ্ছে। বনানী চেয়ারম্যান বাড়ির গাছগুলো কেটে ফেলা হয়েছে। সিটি ফরেস্ট ধ্বংস করা হয়েছে। ঢাকার পরিবেশ ধ্বংস করে ফেলা হয়েছে। আমাদের যেহেতু শহরে জায়গার অভাব সেহেতু ছাদেই কৃষি করতে হবে। তবে নিরাপদ ছাদবাগান কর‍তে হবে। সেখানে যেন এডিস মশার জন্ম না হয় সেটি খেয়াল রাখতে হবে।'  

মেয়র বলেন, 'গুলশান, বনানী ও বাড়িধারার লেকগুলো দূষিত হয়ে যাচ্ছে। আমরা নিয়মিত লেক পরিষ্কার করছি, খাল ও ড্রেন পরিষ্কার করছি। কিন্তু বাসা-বাড়ির পয়ঃবর্জ্যের লাইন খালে গিয়ে প্রতিনিয়ত খালের পানিকে দূষিত করছে। দূষণের ফলে খালে মাছের চাষ করতে পারছি না, সেখানে মশার চাষ হচ্ছে। এটি আর হতে দেওয়া যাবে না। এ দূষণ রোধ করতে হবে।'

ভবিষ্যৎ প্রজন্মের কথা উল্লেখ করে তিনি বলেন, 'নতুন প্রজন্ম খুবই পশুপ্রেমী। আমরা দেখেছি তারা বিড়াল, কুকুর ও অন্যান্য প্রাণীকে কিভাবে যত্ন করে। অ্যানিমেল ওয়েলফেয়ার হাসপাতাল ও ট্রি ওয়েলফেয়ার হাসপাতালের জন্য মিরপুরে একটি জায়গা ঠিক করেছি। আমরা সেখানে দ্রুতই কাজ শুরু করবো।  যারা গাছ ভালোবাসেন তাদের গাছের কোনও অসুখ হলে আমাদের কাছে আসলে চিকিৎসা দেব। এছাড়া অসুস্থ পশু পাখির চিকিৎসাও দেওয়া হবে।'

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, 'ছাদকৃষি করলে খাদ্যের চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হবে। পরিবেশগত উন্নয়নেও ভূমিকা রাখবে। ছাদকৃষিতে অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে। নিয়ম মেনে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। তাহলেই ছাদকৃষি নিরাপদ হবে।'

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, 'প্রতিটি উন্নয়নের সঙ্গে কিছু বিপরীত প্রতিক্রিয়া থাকে। উন্নয়নকে টেকসই করতে হলে সেই প্রতিক্রিয়াগুলো সঠিকভাবে দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনা করতে হবে। আমাদের দেশে এক সময় যানজট ছিল না। কারণ তখন গাড়ির সংখ্যা অনেক কম ছিল। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যাও বেড়েছে। ফলে যানজটও বেড়েছে। সঠিক ট্রাফিক ম্যানেজমেন্টের মাধ্যমে এটি ব্যবস্থাপনা করতে হবে। তেমনি ছাদবাগান ও ছাদকৃষির চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবিলা করতে হবে।'

মন্ত্রী বলেন, ছাদকৃষি চমৎকার উদ্যোগ। আমি এটি সমর্থন করি। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।

পরে স্থানীয় সরকারমন্ত্রী এবং ডিএনসিসি মেয়র কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/ আরএইচ/এমপি/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী