যুবলীগের সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২২, ১৪:৪৫আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৫:৩৪

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সমাবেশস্থলে যোগ দিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ২টা ৩৬ মিনিটে সমাবেশস্থলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

২টা ৪৩ মিনিটে মঞ্চে আসন গ্রহণের আগে সমাবেশ উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা। তিনি বেলুন ও কবুতর উড়িয়ে সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শেখ হাসিনার সঙ্গে এসময়  ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এর আগে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী পালনের উদ্দেশ্যে দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন নেতাকর্মীরা। রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। দুপুরের আগেই যুবলীগের সমাবেশে আড়াই থেকে তিন লাখ লোকের জমায়েতের দাবি করেছেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

সমাবেশস্থলে আসছে প্রধানমন্ত্রীর গাড়িবহর

সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা ও থানা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হন। দেশের বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মল চত্বর, ভিসি চত্বর, শাহবাগ, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকা। এছাড়াও ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে এখনও আসছেন নেতাকর্মীরা।

আগত নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া টহলরত অবস্থায়ও রয়েছে পুলিশের একটি দল।

/ইএইচএস/এএইচ/এলকে/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
সর্বশেষ খবর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত