ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ নভেম্বর ২০২২, ০২:২১আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০২:২১

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গণসচেতনতা সৃষ্টি করার জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি। এবারের ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’-এর প্রতিপাদ্য ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ডায়াবেটিস একটি অসংক্রামক রোগ। এটিকে বিশ্বব্যাপী সব রোগের মাতা হিসেবে বিবেচনা করা হয়। এ রোগের কারণে মানবদেহে বাসা বাঁধছে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণসহ কিডনি ও চোখের নানা রোগ। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় বাংলাদেশসহ সারা পৃথিবীতেই এ রোগের প্রকোপ বাড়ছে।’

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিশ্বব্যাপী ডায়াবেটিসের রোগীর সংখ্যা প্রায় ৫৩ কোটি, যা ২০৩০ সালে ৬৪ কোটিতে পৌঁছাবে। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের মাধ্যমে আগামী দিনে নিজেকে সুরক্ষার ব্যবস্থা করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, ‌‘প্রাত্যহিক জীবনে আধুনিকতা ও নগরায়নের প্রভাবে আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন ঘটছে এবং কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে। তাই ডায়াবেটিস থেকে সুরক্ষা পেতে ও এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে হলে সবাইকে ডায়াবেটিস প্রতিরোধ ও এটিকে নিয়ন্ত্রণের উপায়গুলো জানতে হবে। এ ছাড়া ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতাও এ ক্ষেত্রে খুবই জরুরি।’

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে জানার ব্যাপারে গণসচেতনতা সৃষ্টির জন্য কাজ করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বেসরকারি অন্যান্য সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিশ্ব ডায়াবেটিস দিবসের সব কর্মসূচির সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।

সূত্র : বাসস

/এনএআর/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের