নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে: আশা জাপানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২২, ১৬:০০ আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৭:৩২

জাপান আশা করে বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। নির্বাচন নিয়ে দেশটির অবস্থান হচ্ছে—অহিংস ও শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে সব প্রধান দল অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

সোমবার (১৪ নভেম্বর) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের পর জাপান দূতাবাস সহিংসতা নিয়ে একটি বিবৃতি দিয়েছিল। এটি ব্যতিক্রমধর্মী ঘটনা। কারণ, জাপান কোনও দেশের নির্বাচনের পর বিবৃতি দেয় না।’

তিন বছর ধরে বাংলাদেশে কর্মরত ইতো নাওকি বলেন, ‘আমি শুনেছি, পুলিশ নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে ফেলেছে। আমি অন্য কোনও দেশে এ ধরনের উদাহরণ শুনিনি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি উচিত নয়।’

অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন কমিশন, সরকার বলছে—তারা সুষ্ঠু নির্বাচন করবে। আমি আশা করি সব বৃহৎ দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জাপানে ফ্লাইট বাতিল, বিকল্প যাত্রায় মিললো বিলাসবহুল হোটেল ও খাবারের কুপন
ফের পেছালো ফিলিস্তিনের নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত আব্বাসের
প্রধানমন্ত্রীর জাপান সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে
সর্বশেষ খবর
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায় প্রকাশ
ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায় প্রকাশ
যন্তর মন্তর বাদ, বিক্ষোভস্থল হিসেবে তিন স্থানের নাম ঘোষণা দিল্লি পুলিশের
যন্তর মন্তর বাদ, বিক্ষোভস্থল হিসেবে তিন স্থানের নাম ঘোষণা দিল্লি পুলিশের
আরেক মামলায় গ্রেফতার সাবেক এমপি আবুল কালাম আজাদ  
আরেক মামলায় গ্রেফতার সাবেক এমপি আবুল কালাম আজাদ  
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা