প্রতিবন্ধীদের মেধা ও দক্ষতা কাজে লাগাতে উপযুক্ত পরিচর্যা দরকার: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ২১:৩৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ২১:৪১

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মেধা ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হলে তাদের উপযুক্ত পরিচর্যা ও প্রশিক্ষিত করে তোলা একান্ত প্রয়াজন।

শুক্রবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতি তার বাণীতে এসব কথা বলেন।

শনিবার (৩ ডিসেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি এ দিনে দেশের সকল প্রতিবন্ধী, তাদের পরিবার এবং তাদের নিয়ে কর্মরত সংস্থা ও সংগঠনগুলোকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দিবসটির এবছরের প্রতিপাদ্য বিষয় ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’ যথার্থ হয়েছে বলেও তিনি মনে করেন।

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ গুণের অধিকারী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সার্বিক সাফল্য অর্জন সম্ভব নয়। এজন্যই সরকার প্রতিবন্ধীদের কল্যাণে এবং তাদেরকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে অত্যন্ত আন্তরিক।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ভাতা প্রদান, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, সমন্বিত প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, থেরাপি সেবা, ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন,‘আমি আশা করি, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণের পাশাপাশি তাদের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের পথ সুগম করতে সংশ্লিষ্ট সকলে আরও বেশি আন্তরিক হবেন।’

তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের মানসিক বিকাশে বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, দেশি-বিদেশি সংস্থা ও সুশীল সমাজকে এগিয়ে আসারও আহ্বান জানান।

রাষ্ট্রপতি ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবসের সকল কর্মসূচির সাফল্য কামনা করেন। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম