ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২২, ২০:১৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২০:১৫

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে উল্লেখ করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন, ‘বাংলাদেশের সংবিধানে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। ধর্মীয় কারণে কেউ যেন বৈষম্যের শিকার না হন, সে জন্য জাতির পিতা আজীবন লড়াই করে গেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির চমৎকার পরিবেশ তৈরি করেছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দায়িত্ব হচ্ছে দেশে কখনও সাম্প্রদায়িক শক্তি যেন মাথাচাড়া দিতে না পারে সে লক্ষ্যে সম্প্রীতির পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা।’

সোমবার (৫ নভেম্বর) পাবনার সাঁথিয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সাঁথিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান– যে যে ধর্মই পালন করুক সবাই এ দেশের নাগরিক। সবাই এ রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের মালিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় নিজ নিজ দায়িত্ব রয়েছে। মালিক হিসেবে রাষ্ট্রের সব সংকটে রাষ্ট্রের পাশে দাঁড়াতে হবে।’

সাঁথিয়া উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কার্তিক কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এবং পৌর কমিটির সভাপতি বলাই চন্দ্র বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান।

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী