রোহিঙ্গা নির্যাতনের তদন্ত শেষ হওয়া গুরুত্বপূর্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ১৯:৪০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৯:৪০

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার তদন্ত করছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি। তদন্ত শেষ হওয়া ওই নির্যাতিত জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে বাংলাদেশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) নেদার‌ল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আইসিসিতে বাংলাদেশের প্রতিনিধি রিয়াজ হামিদুল্লাহ আইসিসির ২১তম বার্ষিক সম্মেলনে একথা বলেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে যে নির্যাতন চালানো হয়েছে, তার বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে সহায়তার জন্য রোম স্ট্যাটুটের সব সদস্যের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নতুন নতুন ইস্যু এবং জটিল ভূ-রাজনৈতিক সমীকরণের জন্য রোহিঙ্গাদের ওপর চালানো বর্বর নির্যাতনের প্রতি দুঃখজনকভাবে বিশ্ব আগ্রহ হারিয়ে ফেলছে।’ 

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সাধ্যের অতিরিক্ত করছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশিরা এখন মনে করে, রোহিঙ্গাদের পাশে এখন তারা ছাড়া আর কেউ নেই। রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি রাজনৈতিক সমর্থনেরও প্রয়োজন দরকার।’

রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমান টালমাটাল অবস্থায় আন্তর্জাতিক বিচার ব্যবস্থা যেন রোহিঙ্গাদের কথা ভুলে না যায়।’

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম