সাড়ে ৬শ’ শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়েছেন খালেদা জিয়া: আমু

ঝালকাঠি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৫

শীল্পমন্ত্রী আমির হোসেন আমু আন্দোলনের নামে সাড়ে ৬শ’ শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়েছেন খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা, শিক্ষা প্রতিষ্ঠান পোড়ানো ও সম্পদ ধ্বংস করে দেশের উন্নয়ন করা যায় না। শনিবার দুপুরে ঝালকাঠির নলছিটি পৌরসভার নির্বাচিত মেয়র তছলিম উদ্দিনের দেওয়া এক নাগরিক সংবর্ধনাসভায় তিনি এসব কথা বলেন তিনি ।
শিল্পমন্ত্রী বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা জঙ্গিবাদকে উসকে দিচ্ছে, বাংলা ভাইয়ের মতো জঙ্গি সৃষ্টিতে ইন্ধন যোগাচ্ছে। যারা ধর্মের নামে বিভিন্ন অজুহাত দিয়ে সরকারের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তারাই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আমির হোসেন আমু আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজে একটি বৈষম্যহীন চিত্র গড়ে তুলতে চায়। তাই দেশ ও জনগণের কল্যাণে তিনি অক্লান্ত পরিশ্রম যাচ্ছেন।  এরই ধারবাহিকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলেও সমান হারে উন্নয়ন করা হচ্ছে। এতে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন হয়েছে।শুধু দল নয় দেশের ১৬ কোটি মানুষের একটি পরিবার গড়তে চায় আওয়ামী লীগ।
নলছিটি নব নির্বাচিত মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিকে. মোস্তাফিজুর রহমান, পৌর এলাকার জাতীয়পার্টি নেতা পৌরকমিশনার কুদ্দুস, জেলা আওয়ামী লীগ সভাপতি ও ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোটে খান সাইফুল্লাহ পনির, সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুস লস্কর।
/এআর/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের