ঐতিহাসিকভাবে বাংলাদেশিরা মানবাধিকারকে সম্মান করে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২২, ২০:০৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ২০:৩৬

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশিরা মানবাধিকারকে সম্মান করে। এর বড় উদাহরণ হচ্ছে রোহিঙ্গাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় দিয়েছেন।

তিনি আরও বলেন, অবাধ ও উন্মুক্ত নির্বাচনি প্রক্রিয়ার মাধ্যমে জনগণ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং এর মাধ্যমে মানবাধিকারকে রক্ষা করার বিষয়ে দৃঢ়সংকল্প সরকার।

মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘মানবাধিকার রক্ষা ও প্রসার: বাংলাদেশের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রদূত, সুশীল সমাজের প্রতিনিধি এবং উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি রাষ্ট্রদূত অংশ নেন।

আমরা জনগণের সরকার উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সরকারি নিয়ম অনুযায়ী আমরা প্রথমে শুনে থাকি, যা বলা হচ্ছে সেটি বুঝে থাকি এবং তারপরে সমস্যা সমাধান করে থাকি। এটি জনগণের প্রতি আমাদের দায়িত্ব এবং অবশ্যই এটি আমাদের দুর্বলতা নয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করা এবং জনগণের ইচ্ছার প্রতিফলন নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, স্বাধীন নির্বাচন কমিশন সাংবিধানিক বাধ্যবাধকতা। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সরকার শুধু জনগণের ওপর নির্ভরশীল। কোনও বিদেশি হস্তক্ষেপ অথবা দেশীয় ষড়যন্ত্র আমাদের বিপথে নিতে পারবে না। মানবাধিকার রক্ষা ও প্রসার ঘটানো আমাদের সাংবিধানিক দায়িত্ব এবং সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এটি করছি এবং করতে থাকবো।

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম