‘বাংলাদেশিদের আর বিদেশে গিয়ে কাজ করতে হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:০৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:০৭

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

এখন থেকে বাংলাদেশের মানুষকে বিদেশে গিয়ে কাজ করতে হবে না। বিদেশিরা এখানে এসে কাজ করবেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশ এগিয়ে যায়। তাইতো বিদেশি অর্থায়ন ছাড়াই পদ্মাসেতু ও পায়রা বন্দর নির্মাণের কাজ চলছে।

শনিবার ঝালকাঠির নলছিটি উপজেলা সদরের চায়না মাঠে পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। ধর্মভীরু আর ধর্মান্ধতা এক নয়। তাই ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদ সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি। তাদের কোনও ষড়যন্ত্রই সফল হবে না। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম