পহেলা বৈশাখের পর অনলাইনে ভূমি কর পরিশোধ করতে হবে: ভূমিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২২, ১৩:৫৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৩:৫৬

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী পহেলা বৈশাখের পর সব ভূমি কর অনলাইনে পরিশোধ করতে হবে। ম্যানুয়ালি ভূমি কর পরিশোধের কোনও সুযোগ থাকছে না।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে তিনি এ কথা বলেন।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘ডিজিটাল সার্ভের কাজ চলমান রয়েছে। এটি সম্পূর্ণ হলে ভূমির মালিকদের ল্যান্ড ওনারশিপ কার্ড দেওয়া হবে। একজন ব্যক্তি কতটুকু জমির মালিক– ওই কার্ডে সব তথ্য লিপিবদ্ধ থাকবে। কেউ অতিরিক্ত কিনলে বা বিক্রি করলে তার তথ্য সেখানে থাকবে।’

ভূমি মন্ত্রী বলেন, ‘মাঠ পর্যায়ে ভূমি সেবায় কিছুটা জটিলতা আছে। সেগুলি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

ভূমি মন্ত্রণালয় যাবতীয় কাজ সমাধান করলেও সাব রেজিস্টেশনের কাজ করছে আইন মন্ত্রণালয়। এতে জটিলতা তৈরি হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিষয়টি সঠিক। এ বিষয়ে সব পক্ষের মাধ্যমে কীভাবে বিষয়টা সহজ করা যায় সে আলোচনা চলছে।’

বিএসআরএফ সংলাপে আরও ছিলেন– বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোতাহার হোসেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

 

/জেইউ/আরকে/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়: প্রধানমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম